এবি ব্যাংক ও এসএ গ্রুপের মধ্যে চুক্তি

আপডেট : ২২ জুন ২০২১, ১৯:৩৫

এবি ব্যাংক লিমিটেড ও এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে সম্প্রতি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্মারকের ভিত্তিতে এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দেশব্যাপী কালেকশন এবি ব্যাংকের সকল শাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে সংগৃহীত হবে। এছাড়াও এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ২৫০০ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এখন থেকে এবি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে এবং এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সকলেই এবি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, বিগত প্রায় ৩৩ বছর ধরে এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দুইটি জনপ্রিয় ব্র্যান্ড গোয়ালিনী ও মুসকান নামক ৮টি মাস্টার প্রোডাক্ট নিয়ে দেশের শিল্পখাতের বিভিন্ন সেক্টরে অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটি ১৭টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতিতেও  অবদান রেখে চলেছে।

অন্যদিকে দেশের প্রথমসারির বেসরকারী ব্যাংক হিসেবে এবি ব্যাংক চার দশক ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে। এই দুই প্রতিষ্ঠানের চুক্তির ফলে কর্মচাররিা লাভবান হবে বলে প্রত্যাশা রে কতৃপক্ষ।