২০৪টির মধ্যে ১৪৮ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২২ জুন ২০২১, ২০:৫৭

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৪৮ জন, জাতীয় পার্টি-জেপি তিনজন, জাতীয় পাটি-জাপা তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র হিসেবে ৪৯ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

মঙ্গলবার মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

সোমবার ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনের আগেই আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিজয়ী হন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লাগের ১২০ জন প্রার্থী  জয়ী হয়।  ২০৪ ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটের  মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

প্রথম ধাপে ২০৪ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ইভিএমে অনুষ্ঠিত ২০টি ইউপিতে গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৪৬ শতাংশ। ব্যালটে অনুষ্ঠিত ইউপিতে গড়ে ভোট পড়ে ৬৪ দশমিক ৭৩ শতাংশ। 

 

ইত্তেফাক/ইউবি