ভয় আর আতংক নিয়ে পরীক্ষার হলে অপহৃত শিক্ষার্থী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৪

৫দিন অপহরণ করে রাখার পর জনৈক এক চেয়ারম্যানের মাধ্যস্থতায় উদ্ধার নৃগোষ্ঠী শিক্ষার্থী। মেয়েকে অপহরণ ও সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় মা ফরিদা কুবি বাদী হয়ে থানায় মামলা করলেও এখনো অধরা আসামি।

উল্টো এখন মোবাইলে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছে মেয়েটির অসহায় পরিবার। ভয় আর আতংক নিয়ে এসএসসি পরীক্ষায় শনিবার অংশগ্রহণ করে ওই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আদিবাসী গ্রাম হাতিলেইটে।

উপজেলার আদিবাসী গ্রাম হাতিলেইটের বাদল জেংচাম ও ফরিদা কুবির দ্বিতীয় মেয়ে (১৬) লেখাপড়া করে হাতিলেইট উচ্চ বিদ্যালয়ে। গত ১৭ জানুয়ারি বিদ্যালয় থেকে আসার সময় মধুপুর উপজেলার বেড়ীবাইদ ইউনিয়নের দানকবান্দা গ্রামের মহির উদ্দিনের বখাটে পুত্র হেলাল উদ্দিনসহ ২/৩ জন তাকে অপহরণ করে। মেয়েটি বাড়ীতে না আসায় ৩ দিন পর মেয়ের মা ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৫ দিনের মাথায় জনৈক এক চেয়ারম্যানের মধ্যস্থতায় মেয়েটি উদ্ধার হয়। 

আরও পড়ুন: শতাধিক উপজেলায় ১০ মার্চ নির্বাচন

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস আলম জানান, মেয়েটির যাতে পরীক্ষা দিতে কোন সমস্যা না হয় আমি নিজে খোঁজখবর নিয়েছি। অপহরণকারী হেলালকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা চলছে। 

ইত্তেফাক/আরকেজি