বিএনপির নিজেরাই নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির নিজেরাই নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারা এখন আর কারোর উপর আস্থা রাখতে পারছেন না।’

রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী লীগ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের সাথে বিএনপির যে দূরত্ব বেড়েছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তা কমানো সম্ভব।’

ইত্তেফাক/এএম