রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রী। গতকাল বুধবার বিকালে ঘটনাটি ঘটে।
ওই ছাত্রী শাহজাহানপুর মালিবাগের গুলবাগে সাবলেট থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। পড়াশোনার পাশাপাশি একটি বোরকা কোম্পানিতে চাকরি করতেন তিনি।
তার রুমমেট বান্ধবী বলেন, আইন বিভাগে পড়াশোনা করত। একই বিভাগের এক ছাত্রকে বিয়ে করেন ২০১৯ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
নিহতের খালাতো বোন বলেন, ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় নিহতের বান্ধবীর ফোনে তাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও পাঠাত। পরে তা ডিলিট করে দিয়েছিল।
এসব নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল ওই ছাত্রী। বান্ধবীর দাবি ঐ ছেলেটার কারণেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী।
ইত্তেফাক/এএএম
