পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কোভিডের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। আর এ জন্য কোভিড-১৯ টিকা উৎপাদনের বাংলাদেশের বৈশ্বিক সহায়তার প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের মতো যেসব দেশের এই টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাদের তা উৎপাদনের জন্য অনুমতি প্রদান এবং উৎপাদনে সহায়তা করা উচিৎ।
বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশন অন কম্বেটিং দ্য ‘প্যান্ডামিক ফর সাসটেইনেবল রিকভারির ওপর এশিয়া প্যাসিফিক হাই-লেভেল কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলো যাতে টিকা ও অন্যান্য জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করতে পারে- সে লক্ষ্যে প্রযুক্তির অর্থবহ হস্তান্তর করতে হবে। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করছে। বাংলাদেশ বিশ্বাস করে কোভিড-১৯ ভ্যাকসিনগুলোকে একটি বৈশ্বিক গণ-পণ্য হিসেবে ঘোষণা দেওয়া উচিৎ। 
তিনি আরও বলেন, ভ্যাকসিন নিশ্চিত করার জন্য আমাদের সরবরাহ চেইন ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে আমাদের টিকার সহজ প্রাপ্ততা নিশ্চিত করতে হবে।
ইত্তেফাক/ইউবি
