অনলাইনে মদ অর্ডার করে প্রতারণার শিকার শাবানা আজমি!

আপডেট : ২৪ জুন ২০২১, ২০:৪৪

অনলাইনে মদ অর্ডার করে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন সমাজকর্মী ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। বৃহস্পতিবার (২৪ জুন) এক টুইট বার্তায় তিনি নিজেই তথ্যটি জানিয়েছেন। খবর প্রকাশ এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, অনলাইনে আগেই মদের জন্য টাকা পেমেন্ট করে দেন এই অভিনেত্রী। কিন্তু বাড়িতে পণ্য এসে পৌঁছায়নি। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে বারবার যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হন তিনি। কেউই ফোন ধরেনি বলে অভিযোগ করেছেন।

 

BEWARE I have been cheated by them. #Living Liquidz I paid upfront and when the ordered item didnt turn up they stopped picking up my calls!
I paid Account no.919171984427
IFSC- PYTM0123456
Name living liquidz
Paytm payment bank

— Azmi Shabana (@AzmiShabana) June 24, 2021

 

টুইটে অ্যালকোহল বিক্রয় প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করে শাবানা আজমি লিখেছেন, আমি তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছি। টাকা পেমেন্ট করে পণ্য অর্ডার করলেও সেটি এসে পৌঁছায়নি। কেউ ফোন ধরছে না।

যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন এবং যে নম্বরে যোগাযোগ করেছেন, দুটোই টুইটে উল্লেখ করে দিয়েছেন এই অভিনেত্রী।

ইত্তেফাক/টিএ