'টাকে চুল গজানোর প্রতিশ্রুতি দিয়ে চিরুনি বিক্রি করছেন মোদি'

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৯

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, টাক মাথায়  চুল গজানোর প্রতিশ্রুতি দিয়ে চিরুনি বিক্রি করছেন মোদি। খবর ইন্ডিয়া টুডে'র। 

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রায় তিন দশক পরে ভারতের পাটনার গান্ধী ময়দানে প্রথম জনসভার আয়োজন করেছে কংগ্রেস।রবিবারের এ জনসভায় এমন মনব্য করেন তেজস্বী যাদব।  

তিনি বলেন, ‘২০১৪ সালে মোদী টাক মাথার মানুষদের চিরুনি বিক্রি করতে সফল হয়েছিলেন। এই মানুষেরাই যখন প্রশ্ন করল, এই চিরুনি নিয়ে তারা কি করবে, তখন মোদী তাদের প্রতিশ্রুতি দিলেন যে ভবিষ্যতে তাদের চুল গজানোতে সাহায্য করবেন মোদি।’

আরো পড়ুন: আগাম নির্বাচনের প্রস্তাব মাদুরোর 

এসময় তিনি আরো এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও একহাত নেন।  

ইত্তেফাক/এসআর