ইত্তেফাক রিপোর্ট
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দিনার জেবিন (৩৫) নামের এক চিকিত্সক মারা গেছেন। শুক্রবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দিনার জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মো. নুরুল হক বলেন, করোনা পজিটিভ হয়ে তিনি দুই সপ্তাহ ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাবে এ নিয়ে সারা দেশে ১৬০ চিকিত্সক করোনায় মারা যান।
