প্রতিবছরের মতো এবছরও বিশ্বব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ এর আয়োজন করেছে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাঁও স্কাই ভিউ রেস্টুরেন্টে শুধুমাত্র অ্যাওয়ার্ড বিজয়ী ও বিশেষ অতিথির উপস্থিতিতে এই অ্যাওয়ার্ড বিতরণী আয়োজন সম্পন্ন হয়। পুরো আয়োজনটি অনলাইনে লাইভের মাধ্যমে সম্প্রসারণ করা হয়।
গত জুন মাসে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮ টি আবেদন গ্রহণ করা হয়। এর ভিতর ১৪২ জনকে প্রাথমিক নোমিনেশন প্রদানের মাধ্যমে মোট ১৫ জনকে ৭টি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, আমাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যাবহার করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে বিশ্বব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা প্রদান করা যার মাধ্যমে যুব সমাজ যেন সামাজিক উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ হয়। এ বছর আমরা করোনা পরিস্থিতিতে যে সকল কার্যক্রম ব্যক্তিগত বা গ্রুমের মাধ্যমে এগিয়ে ছিল তাদেরকে অগ্রাধিকার দেওযা হয়েছে। তিনি আরও জানান বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশীদারি প্লাটফর্ম হিসেবে কাজ করে।
আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানি সারওয়ার (পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিট; বাংলাদেশ পুলিশ), মোহাম্মাদ আরিফুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালক রিয়েল ক্যাপিটা গ্রুপ), চৌধুরী দৌলাত মাহমুদ জাফরি, আরিফ চৌধুরী (প্রতিষ্ঠাতা সওদাগার ডট কম), নাহিদ হাসান, ফারাহ মাহমুদ ট্রিনা, ডা: তানজিবা রহমান, মান্জুর আহমেদ সোহান (চেয়ারম্যান রিয়েল ক্যাপিটা গ্রুপ), নাফিসা আন্জুম খান, কাজী হাসান রবিন প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচডি
