বাংলাদেশি হয়ে মাঠে নামলেন এলিটা কিংসলে

আপডেট : ২৭ জুন ২০২১, ০৩:৪২

বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের স্বপন পূরণ হয়েছে। গতকাল বিকালে লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নেমেছেন গোলও করেছেন এই ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগের এই ম্যাচে বসুন্ধরা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। একাদশে নেমেছিলেন এলিটা কিংসলে। ২৯ মিনিটে গোল করেন এলিটা এবং তাকে ৫৯ মিনিটে তুলে নেন দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।

No description available.

কিংসলের গোলে এগিয়ে যাওয়া বসুন্ধরার জালে গোল করে সমতা এনেছিলেন রহমতগঞ্জের আইভোরিকোস্টের ক্রিস্ট রিমে। ৪৪ মিনিটে রাউল অস্কারের গোলে ২-১ ব্যবধানে জয় পায় বসুন্ধরা কিংস। এই ম্যাচে জয়ী দলের তারিক কাজী সরাসরি লাল কার্ড পেয়েছেন।

ইত্তেফাক/এমআর