আলমগীর র্যাঞ্চের নতুন সেলস সেন্টার বছিলায়

আপডেট : ২৮ জুন ২০২১, ১৩:৫৬

লাবিব গ্রুপের কৃষিপণ্য ব্যবসার ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে শনিবার বিকেলে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার ‘আলমগীর র্যাঞ্চ লিমিটেড’-এর বছিলা সেলস সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলে ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং মিসেস সুলতানা জাহানসহ বিশেষ ব্যক্তিবর্গরা।

‘আলমগীর র‌্যা  লিমিটেড’ বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে গ্রাহকদের নিকট সুস্থ, সবল ও উন্নত জাতের গরু সরবরাহ করার লক্ষ্যে এই সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়।

ইত্তেফাক/এসআই