রন নন, ঋণখেলাপি হওয়ায় পরিচালকের পদ হারালেন রিক হক সিকদার

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৭

রন হক সিকদার নন, খেলাপি ঋণ থাকায় ন্যাশনাল ব্যাংক বা এনবিএলের পরিচালকের পদ হারিয়েছেন তার ভাই রিক হক সিকদার।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ব্যাংকটির প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদারের ছেলে রন বাদ পড়েছেন ব্যাংকটির পরিচালকের পদ থেকে।

তবে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ‘রন নন, এনবিএলের পরিচালকের পদ থেকে বাদ পড়েছেন রিক হক সিকদার।’

No description available.

সোমবার (২৮ জুন) পদ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ভাই রন হক সিকদার। তাকে আশ্বস্ত করা হয় নিয়মিত ঋণ পরিশোধ করলে রিক হককে পরিচালক পদ ফিরিয়ে দেওয়া হবে।

No description available.

জানা যায়, ২০২০ সালের ১২ অক্টোবর ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় রিক হক সিকদার পদত্যাগ করে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হন। তবে নতুন করে পরিচালক পদে থাকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন নেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংককে তাগাদা দেয়। ব্যাংকটি রিক হক সিকদারকে পরিচালক করার প্রস্তাব পাঠালে কেন্দ্রীয় ব্যাংক তার ঋণের মান যাচাই করে। এতে বেরিয়ে আসে যে রিক হক সিকদার ঋণখেলাপি হয়ে পড়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ঋণখেলাপি হওয়ায় রিক হকের পরিচালক পদের নিয়োগ অনুমোদন সম্ভব হয়নি।

ইত্তেফাক/এনএ