ভারতের রাষ্ট্রপতি জানালেন মাসে কত বেতন পান

আপডেট : ২৯ জুন ২০২১, ১১:১১

ভারতীয়দের নিয়মিত কর দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে নিজের মাসিক বেতন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি, প্রতি মাসে কত কর দেন সে বিষয়টিও জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, গতকাল সোমবার (২৮) ৩ দিনের সরকারী সফরে উত্তরপ্রদেশে গিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। বিশেষ ট্রেনে করে রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশের কানপুর জেলায় যাওয়ার পথে ঝিনঝক স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়ায় ট্রেনটি। সেই রেল স্টেশনের পাশেই রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত এক সভায় বক্তব্য দেন রামনাথ কোবিন্দ।

Teachers Have More Savings Than Me": President Kovind On His Salary | HW  English

বক্তব্যে সাধারণ মানুষকে নিয়মিত আয়কর পরিশোধের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই কথা সবাই জানে যে সাধারণ মানুষের দেওয়া করের টাকাতেই দেশের উন্নয়ন হয়ে আসছে। আমাকেও কর দিতে হয়। রাষ্ট্রপতি হিসেবে আমি সরকারী ক্ষেত্রে দেশের সর্বোচ্চ বেতনের অধিকারী। আমার মাসিক বেতন ৫ লাখ রুপি। সেই আমাকেও কিন্তু কর দিতে হচ্ছে। প্রতি মাসে ২ লাখ ৭৫ হাজার রুপির কর দিই আমি।’

রামনাথ কোবিন্দ আরও বলেন, ‘আমরা যে কর দিই, সে টাকা আসলে দেশের উন্নয়নে কাজে লাগে। এ কারণে যদি কর নিয়মিত পরিশোধ না করি তাহলে ক্ষতি কার হবে? ক্ষতি হবে আমার, আপনার, আমাদের সবার।’

ইত্তেফাক/টিআর