দেশজুড়ে ৫জি স্মার্টফোন বাজারজাতকরণ ও জনপ্রিয় করতে দেশ সেরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবং দেশের তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির সঙ্গে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান ৫-জি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার চালাবে।
এ উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, ৫-জি প্রযুক্তি মানুষের জীবনযাত্রায় ও কাজের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই ওয়্যারলেস প্রযুক্তি অতি-স্বল্প ল্যাটেন্সি, বিশাল নেটওয়ার্ক ক্ষমতা, উচ্চতর মাল্টি-জিবিপিএস পিক ডেটার গতি এবং আরও অবিচল অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমির ৫-জি স্মার্টফোন হবে সবার জন্য। ফোর-জি স্মার্টফোনের তুলনায় ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে অধিকতর ভালো পারফরমেন্স। পাশাপাশি, সুলভমূল্যে সবার জন্য ৫-জি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই রিয়েলমি বাজারে নিয়ে আসতে যাচ্ছে ৫-জি স্মার্টফোন। কৌশলগত অংশীদার হিসেবে ইভ্যালি রিয়েলমির ৫-জি স্মার্টফোনের সুলভমূল্য নিশ্চিত করবে। পাশাপাশি, ৫জি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নানা কর্মযজ্ঞ।
৫জি ইকোসিস্টেম বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর জন্য ওয়েবিনার আয়োজন করা হবে। এছাড়াও, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থীরা ৫জি প্রযুক্তির সুবিধাগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া, তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ইভ্যালি ৫-জি স্মার্টফোন সম্পর্কিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করবে। ভিডিওগুলোতে এই প্রযুক্তির সুবিধা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত থাকবে, যার মাধ্যমে তরুণ সমাজ প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে জ্ঞান আরোহণ করতে পারবে।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমরা দেশে ৫-জি প্রযুক্তির সম্প্রসারণে রিয়েলমি’র সঙ্গে একযোগে কাজ করার সুযোগ পেয়ে খুব সন্তুষ্ট। তরুণ প্রজন্ম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫-জি স্মার্টফোন নিয়ে তথ্যবহুল এবং শিক্ষামূলক প্রচারণা চালিয়ে আমরা তরুণদের ক্ষমতায়নে অঙ্গীকারাবদ্ধ।
ইত্তেফাক/জেডএইচডি
