উদ্ভাবনী ভোগ্য পণ্য বাজারজাতকরণে পথিকৃৎ এসিআই পিওর এবার নিয়ে এলো লাইট ব্রাউন আটা। যারা স্বাস্থ্যের জন্য উপকারী ব্রাউন আটার গুনাগুণ জানা সত্বেও শুধুমাত্র সাদা আটা খাবার সুদীর্ঘ অভ্যাসের কারণে ব্রাউন আটা গ্রহণ করতে পারেননা তাদের জন্য এসিআই পিওর লাইট ব্রাউন আটা।
যে সব ভোক্তাগন স্বাস্থ্য ও স্বাদ দুটোর ব্যাপারেই সচেতন তাদের জন্য লাইট ব্রাউন আটা একটি পারফেক্ট সমাধান। লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মূলায় তৈরি থার্ড জেনারেশন আটা যা সাধারণ আটার তুলনায় অধিক পুষ্টিকর। ব্রাউন আটা অথবা হোল হুইট আটার চাইতে এর রং হালকা ও অধিক সুস্বাদু। এই আটায় রুটি হয় নরম ও মসৃণ। হেলদি লাইফ স্টাইলের অভ্যাস করতে এর প্রথম ধাপ হিসেবে প্রতিটি মানুষ গ্রহণ করতে পারেন লাইট ব্রাউন আটা।
এই আটা দিয়ে হেলদি লাইফ স্টাইল শুরু করে ধীরে ধীরে একজন ভোক্তা হেলদি জীবনাচরণে অভ্যস্ত হয়ে উঠবেন এমনটাই আশা করে এসিআই। আকর্ষণীয় দৃষ্টিনন্দন প্যাকেটে সারা দেশের গ্রোসারী দোকানগুলো এবং সুপার স্টোর সমূহে পাওয়া যাবে এই আটা।
গত ৩০ জুন এসিআই সেন্টারে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন কোম্পানীর এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইনান্স এন্ড প্ল্যানিং) জনাব প্রদীপ কর চৌধুরী ও কোম্পানীর ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব অনুপ কুমার সাহা । বিভিন্ন টিভি, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার প্রয়াস নিচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস ব্র্যান্ড ”এসিআই পিওর”। পন্যটি সম্পর্কে আরো জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন কোম্পানীর কেয়ার লাইন ০১৯৪৩-২২২৩৩৩ নাম্বারে।
ইত্তেফাক/এএইচপি
