দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা। এখন ওপার তিনি প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির ঘরনী। ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ের পর থেকে দুই বাংলাতেই থাকছেন এই অভিনেত্রী।
সর্বশেষ গত ২০ মার্চ বিকেলে কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন মিথিলা। এরপর মেয়েকে নিয়ে নিজের লেখা ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান’-এর মোড়ক উন্মোচন, নিজের প্রথম সিনেমা ‘অমানুষ’, বেশ কিছু নাটক-টেলিফিল্মের শুটিং এবং করোনা পরিস্থিতিসহ কারণে আর কলকাতায় যাওয়া হয়নি তার।
After one hundred days of solitude... ❤️
Posted by Rafiath Rashid on Wednesday, June 30, 2021
ঠিক ১০০দিন পর আবারও শ্বশুর বাড়িতে গেলেন মিথিলা। ৩০ জুন দুপুরে মেয়ে আইরাকে নিয়ে সড়কপথে ভারতে প্রবেশ করেন এই অভিনেত্রী। ভারতীয় সীমান্তে এসে সৃজিত মুখার্জি রিসিভ করে নেন স্ত্রী মিথিলা ও আইরাকে। সেখান থেকে একটি গাড়িতে করে কলকাতায় বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। এ সময় গাড়িতে বসেই তিনজনের হাসিখুশি একটি সেলফি নেন মিথিলা। পরে সেটি তিনি তার ফেসবুকে প্রকাশ করেন। ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘নিঃসঙ্গতার একশ দিন পরে’।
অবশ্য শেয়ার করা সেই ছবির কমেন্ট বক্সে মিথিলার পরিবারের সুস্থতা ও শুভকামনা জানাতে ভোলেন নি তার ভক্তরা।
ইত্তেফাক/বিএএফ
