ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারো শুরু হচ্ছে আর্জেন্টিনার কোপা আমেরিকা যাত্রা। তবে এবার নকআউট পর্ব। অর্থাৎ হারলেই সোজা বাড়ি ফেরার টিকিট। আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। স্তাদিও অলিম্পিকোতে নিশ্চিতভাবেই ইকুয়েডরের চেয়ে এগিয়ে থাকবে লিওনেল স্ক্যালোনি বাহিনী।
গ্রুপ ‘বি’তে ৪র্থ হয়েছে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইকুয়েডর। তবে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে তারা। একই লক্ষ্য নিয়ে আর্জেন্টিনারও মুখোমুখি হবে তারা।
#Sub23 La Selección olímpica completó su entrenamiento vespertino ⚽
— Selección Argentina ???????? (@Argentina) July 2, 2021
???????? Te dejamos un compacto de la sesión ???? pic.twitter.com/QgUvc2nbaY
অন্যদিকে নিজেদের ১ম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচগুলোতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রেখেছেন মেসি-অ্যাগুয়েরোরা। বিশেষ করে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৪-১ গোলের বড় জয়টা বাড়তি রসদ যোগাবে তাদেরকে।
মুখোমুখি আর্জেন্টিনা-ইকুয়েডর
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার পরিসংখ্যানটা বেশ সমৃদ্ধ। দু’দলের ৩৬ বারের দেখায় ২১টি ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তারা। ৫টি জয় আছে ইকুয়েডরের। ১০টি ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে।

দু’দলের সবশেষ দেখা হয় গত বছর। যে ম্যাচে ১-০তে জয় পেয়েছিলো আর্জেন্টিনা। একমাত্র গোলটি এসেছিলো লিওনেল মেসির পা থেকে। আজও নিজের গোলের ধারা বজায় রাখতে চাইবেন তিনি।
টিম নিউজ
এ ম্যাচে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। ইনজুরিতে পড়া তরুণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও অ্যাঞ্জেল ডি মারিয়া সুস্থ হয়ে উঠেছেন। ইকুয়েডর শিবিরেও ইনজুরির শঙ্কা নেই। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া ময়েজেস ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করছে দলটি।
সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা
এমি মার্টিনেজ, মন্টিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ওতামেন্দি, অ্যাকুইনা, পারেদেস, ডি পল, লো সেলসো, মেসি, আন্দ্রে গোমেজ/মার্টিনেজ, অ্যাগুয়েরো।
ইকুয়েডর
হার্নান গালিন্দেজ, পিয়েরো, পালাসিওস, আরবোলেদা, প্রিসিয়াদো, ইস্তুপিনান, ফ্রাঙ্কো, মেন্দেজ, ময়েজেস, প্রিসিয়াদো, ভ্যালেন্সিয়া।
ইত্তেফাক/এএএন
