এগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালকে হারালো ম্যান সিটি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৯

সার্জিও এগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

 

প্রথম মিনিটের গোলের দেখা পায় ম্যান সিটি। ম্যাচের ৪৬ সেকেন্ডের মাথায় আর্সেনালের রক্ষণের ভুলে বল জালে জড়ান আগুয়েরো। নিচু বলে শুয়ে পড়ে মাথা ছুয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। এই গোল পরিশোধে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। একাদশ মিনিটে সমতায় ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর্সেনাল।

 

৪৪তম মিনিটে আবারো গোল করে ব্যবধান বাড়ান এগুয়েরো। দ্বিতীয়ার্ধেও আর্সেনালকে চাপে রাখে সিটির আক্রমণভাগ। ৬১তম মিনিটে সিটির খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ গোলের মুখ দেখে। প্রিমিয়ার লিগে নিজের ১৪তম গোলটি করে আগুয়েরো পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

 

ইত্তেফাক/এএম