জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে শুভেচ্ছা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৫৬

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যানরা।

শনিবার বিকালে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’য় পৌঁছালে তাকে শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু শনিবার বিকালে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’য় পৌঁছান। এ সময় জাতীয় পার্টি-জেপি মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী ও মেজবাউদ্দিন আরিফ জোমাদ্দার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

ইত্তেফাক/ইউবি