করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। ৭ জুলাই পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ। তবে জরুরি সেবার আওতায় ব্যাংক খোলা থাকলেও আজ ব্যাংক বন্ধ। এর আগে বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং এরপরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় একটানা চার দিন ব্যাংক বন্ধ রয়েছে।
ব্যাংক বন্ধের এ সময়েও প্রয়োজন মেটাতে খোলা রয়েছে ব্যাংকগুলোর এটিএম বুথ। পাশাপাশি ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবাও চালু আছে।
এ ছাড়া বিকাশ-নগদ-রকেটের মতো মোবাইলে আর্থিক সেবা চালু আছে। আর এসব সেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে সেজন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইত্তেফাক/এমআর
