রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন রানা (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দেলোয়ার হোসেন ঢাকায় ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আদাবর সুনিবির হাউজিং এলাকায় ভাড়া থাকতেন তিনি।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, দেলোয়ার হোসেন রাতে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লোহার গেট সংলগ্ন বেরিবাঁধ এলাকায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেসময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
