বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয় দেখতে বললেন হাইকোর্ট

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫:০৩

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছেন আদালত।  

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ রবিবার (৪ জুলাই) বিষয়টি নজরে আনেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৩৮৪০

লেখাপড়ার উদ্দেশে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে আদালতের নজরে আনেন আইনজীবী এস কে জাহাঙ্গীর আলম।

তখন আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেন।

দ্বিতীয় দফায় টিকাদান শুরু

এসময় আইনজীবী জাহাঙ্গীর আলমকেও শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরে একটি আবেদনও করতে বলেন আদালত।

আজ থেকে আবার টিকাদান শুরু

ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়টি মৌখিক আকারে আদালতের নজরে আনা হয়। আদালত বলছেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।

ইত্তেফাক/কেকে