সোমবার থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:৪০

করোনা মহামারির এ সময়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সোমবার থেকে আবারও রাজধানীসহ সারাদেশে ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

অনলাইনেও নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, সোমবার থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।

 

ইত্তেফাক/ইউবি