তৃতীয় টেস্টে নিষিদ্ধ হোল্ডার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৫

ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না অধিনায়ক জেসন হোল্ডার। এন্টিগাতে দ্বিতীয় টেস্টে ধীরগতির বোলিংয়ের দায়ে আইসিসির পক্ষ থেকে এই অলরাউন্ডারকে এক টেস্ট নিষিদ্ধ করা হয়েছে। তার স্থানে টেস্ট দলকে নেতৃত্ব দিবেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

 

এই নিয়ে দ্বিতীয়বারের মত ধীরগতির ওভার রেটের জন্য হোল্ডার দল থেকে নিষিদ্ধ হলেন। ২০১৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তিনি এই শাস্তি ভোগ করেছেন।

 

গত ১০ বছরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ জয়ে হোল্ডার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বার্বাডোজে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ২০২ রানের ইনিংস উপহার দেন। দলের ৩৮১ রানের স্মরণীয় জয়ে তিনি দুই উইকেটও দখল করেছেন। এন্টিগাতে পেয়েছেন চার উইকেট। এই ম্যাচে ১০ উইকেটের বিশাল জয়ে ২০০৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় নিশ্চিত হয়ে ওয়েস্ট ইন্ডিজের।

 

আগামী ৯ ফেব্রুয়ারি সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।

 

ইত্তেফাক/এএম