মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় সিরিয়ালের স্ট্রিমিং শুরু (ট্রেলার)

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৫

আড্ডাটাইমস ওয়েবসাইটে পয়লা ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হয়েছে নতুন ধারাবাহিক, 'দ্য সেনাপতিস' এর। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক পরিবারকে কেন্দ্র করে অর্ণব রিঙ্গো ব্যানার্জি পরিচালনা করেছেন ওয়েব সিরিজটি।

গল্পটি বারিন সেনাপতি, দেবেন সেনাপতি ও চূর্ণী সেনাপতির জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। শরণার্থী হিসেবে কলকাতায় এসে পরিবারটি প্রথমে বাড়ি

ভাড়া নেয় পতিতা পল্লীতে। এরপর বিভিন্ন ঘটনার ঘাতপ্রতিঘাতে অস্তিত্ব রক্ষার জন্য তারা হাতে অস্ত্র তুলে নেয়। ক্রমশ পরিণত হয় গ্যাংলর্ডসে। এরপর তাদের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগ গড়ে ওঠে।

দ্য সেনাপতিস ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ম, শুভজিৎ এবং জয়। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে পরিচালক জানিয়েছিলেন দ্য সেনাপতিস তৈরির জন্য প্রচুর রিসার্চ করতে হয়েছিল তাকে।

সিরিজটির শুটিং হয়েছিল শোভাবাজার অঞ্চলে। ওই অঞ্চলকে পুরোনো দিনের রূপ দিতে সমস্ত ট্যাক্সির রং বদলে দেওয়া হয়েছিল। এছাড়া আজকাল প্রতিটা বাড়ির ছাদে থাকে জলের ট্যাংক এবং ডিটিএইচ অ্যান্টেনা, যা মুছতে এডিটের সময় প্রচুর গ্রাফিক্সের কাজ করতে হয়েছিল।

আরও পড়ুনঃ নেপাল ও ভুটান ভারতের অংশ, দাবি ট্রাম্পের!

গল্প শেষমেশ কোনদিকে এগোয় তা জানা যাবে আড্ডাটাইমস ওয়েবসাইটে দ্য সেনাপতিস ওয়েবসিরিজে চোখ রাখলে। সেখানে চলছে স্ট্রিমিং।

ইত্তেফাক/টিএস