জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দীর্ঘ ৮ বছর জিম্বাবুয়েতে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মাঝে দীর্ঘ গ্যাপ পড়ায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ। তাছাড়া জিম্বাবুয়ের কন্ডিশনে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ তো থাকছেই।
মূল লড়াইয়ে নামার আগে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার দেখার অপেক্ষা মূল লড়াইয়ে তারা কেমন করে।
জিম্বাবুয়েতে যাওয়ার আগে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সংক্ষিপ্ত সংস্করণের পর এবার ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে মানিয়ে নেয়ার লড়াইয়ে নামছে মুমিনুল বাহিনী।
ইনজুরিতে থাকা ওপেনার তামিম ইকবাল সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন নি। ফলে তাকে ছাড়াই একাদশ গড়তে হয়েছে।
তামিমের পরিবর্তে ওপেন করবেন দুই তরুণ সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান। ডিপিএলে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম অবশ্য কামব্যাক করেছেন।
দুই পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সঙ্গে থাকছেন স্পিনার সাকিব ও মিরাজ।
বাংলাদেশ একাদশ: মুমিনুল (অধি.), সাদমান, সাইফ হাসান, নাজমুল শান্ত, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাসকিন ও এবাদত।
ইত্তেফাক/এএএন
