টুইটার-গুগল-ফেসবুকের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১০:৪৯

বিশ্বের অন্যতম তিন তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাগুলোর স্বেচ্ছাচারী সেন্সরশিপের শিকার হয়ে এমন অভিযোগ করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, এই আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান তিনটির প্রধান নির্বাহীদের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ট্রাম্প।

ঘটনার শুরু চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গা থেকে। ওই ঘটনায় মদদ দেওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় কোম্পানিগুলো।

Facebook, Twitter, Google CEOs will testify before US Senate committee |  Dhaka Tribune

এই প্রেক্ষিতে গতকাল বুধবার (৭ জুলাই) নিউজার্সিতে তার মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাক-স্বাধীনতা নিশ্চিতে এই মামলা হবে এক অভূতপূর্ব মুহূর্ত।  

সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালানোর অভিযোগ করা ডেমোক্রেট দলের নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প বলেন, আমরা এই শ্যাডো-ব্যানিংয়ের অবসান চাই। তারা যেভাবে মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে ও কালোতালিকা করছে- সে সম্পর্কে আপনারা ভালোভাবেই অবগত আছেন।

ইত্তেফাক/টিআর