বাহুবলে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

হবিগঞ্জের বাহুবল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার উপজেলার বাটপাড়া গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত ওই গ্রামের আব্দুস সালামের ছেলে লুৎফুর রহমান (২৯)। তার নিকট থেকে ৩ রাউন্ড গুলি, ২টি পাইপগান, ৬টি দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

আরো পড়ুন: রাবি প্রক্টরের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লুৎফুরের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব-৯ সিলেটের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা ওই গ্রামের ইলিয়াস আহম্মদের টিনসেড বিল্ডিংয়ের ভেতর থেকে লুৎফুরকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে তার নিকট থেকে দেশীয় তৈরি একটি সচল পাইপগান, একটি অচল পাইপগান, ৩ রাউন্ড গুলি, একটি চাকু, ২টি লোহার শাবল, ২টি ছোরা উদ্ধার করা হয়। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ