ডিএমপির অভিযানে মাদকসহ রাজধানীতে গ্রেফতার ৩৫

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৯৯৫ পিস ইয়াবা, ৬ দশমিক ২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।’

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/কেকে