শিশু হত্যার দায়ে আসামি মো. জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড সাজা সুপ্রিমকোর্টের আপিল বিভাগও বহাল রেখেছেন। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
সাইফুর রহমান বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শিশু আরাফাত হোসেনকে হত্যার অভিযোগে অভিযুক্ত আসামি মো. জাহাঙ্গীরের আপিল ডিসমিস করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন।
তিনি বলেন, বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আনা আপিল খারিজ করে আসামি মো. জাহাঙ্গীরের ডেথ রেফারেন্স অনুমোদন করে রায় দেন।

মো. জাহাঙ্গীর ৯ বছর বয়সী শিশু আরাফাত হোসেনকে ২০০৩ সালের ১৩ মার্চ তার বাড়ি থেকে খেলনা পিস্তল দেখিয়ে স্থানীয় কবরস্থানে নিয়ে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতে এ আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। হাইকোর্ট ও আপিল বিভাগে এই রায় বহাল থাকলো।
ইত্তেফাক/ইউবি
