নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:২৮

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। 
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে পূর্বাচল, ডেমরা, আড়াইহাজার, আদমজী ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

No description available.

ফ্যাক্টরির ছয়তলা বিশিষ্ট ভবনের নিচ তলা থেকে গ্যাস লাইন লিকেজ করে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ফ্যাক্টরির কাঁচামাল, উৎপাদিত পণ্য ও মূল্যবান সামগ্রীসহ বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়।  আগুনে ভবনের বিভিন্ন তলায় ফ্যাক্টরির কর্মচারী ও কর্মকর্তারা আটকা পড়ে। কেউ কেউ লাফিয়ে পড়ে আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এনএ