বিয়ের খবরের ৬ মাস পর বাবা হলেন হাবিব

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:১৫

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গত ১২ জানুয়ারি হঠাৎ আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করার খবর জানান তিনি। বিয়ের রেশ না কাটতেই নতুন সুখবর দিলেন এই তারকাশিল্পী। তাদের সংসারে এলো নতুন অতিথি।

বুধবার (৭ জুলাই) সকালে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। রাজধানীর একটি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা ছেলের জন্ম দেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন হাবিব নিজেই। নবজাতকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাকে এবং শিফাকে একটি সন্তান দান করেছেন। আমরা তার নাম রেখেছি আয়াত! আপনারা দোয়াও আশীর্বাদ করবেন।’

May be an image of baby

হাবিবের স্ত্রী শিফা পেশায় একজন মডেল। হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। সেই ঘরেও আলিম ওয়াহিদ নামে হাবিবের এক পুত্র সন্তান রয়েছে।

ইত্তেফাক/বিএএফ