‘ওর একটা হাসি পৃথিবীটাকে বদলে দেয়’

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৬:১৬

চলতি বছরের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। সন্তানের বয়স হয়ে গেল ছয় মাস। এই উপলক্ষে সন্তানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, সবুজ মাঠের উপর চাদর বিছিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন আনুশকা। তার কোলে রয়েছে একমাত্র মেয়ে ভামিকা। আনুশকা হাত উঁচিয়ে মেয়েকে আকাশের দিকে কিছু একটা দেখাচ্ছেন। অবশ্য ছবিটিতে অভিনেত্রী কিংবা তার মেয়ে কারো মুখই স্পষ্ট নয়।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওর একটা হাসি এক মুহূর্তে আমাদের চারপাশের পৃথিবীটাকে বদলে দেয়। যে ভালোবাসা নিয়ে এই ছোট্ট মেয়ে আমাদের দিকে তাকায়, আমরা সেই ভালোবাসাতেই বাঁচতে চাই। আমাদের তিনজন হওয়ার আজ ৬ মাস পূর্তি।’

আপলোড করার পর মুহূর্তেই আনুশকার ছবিটি ভাইরাল হয়ে গেছে। মাত্র ১৬ ঘণ্টায় ছবিটিতে লাইক পড়েছে ৩৭ লাখের বেশি! সেই সঙ্গে হাজার হাজার শুভেচ্ছা আর প্রার্থনাসূচক মন্তব্য তো আছেই।

Virat Kohli sticking his tongue out to tease spouse Anushka Sharma in  UNSEEN PHOTO is each goofy couple | ShopbossNews

বিরাট কোহলিসহ সন্তানের ছয় মাস পূর্তি উদযাপনও করেছেন আনুশকা। কেটেছেন স্পেশাল কেক। সেই কেকের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

ইত্তেফাক/বিএএফ