বাইপাইল থেকে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৯:২৫

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের ০৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  ১২ জুলাই রাত ০১.৪০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৪।

No description available.

ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ০১টি প্রাইভেটকার, ০১টি চাপাতি, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি হাশুয়া, ০৪ টি চাকু, ১২ টি মোবাইল, নগদ ৫,৬১০/-টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের নিম্নোক্ত ০৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন, গোপালগঞ্জ জেলার মোঃ মাসুদ মৃধা (৩৩), নারায়নগঞ্জ জেলার মোঃ সোহাগ মোল্লা (২৫), বি-বাড়ীয়া জেলার মোঃ মাসুদুর রহমান (৩৬) ও গাইবান্ধা জেলার মোঃ ইউসুফ আলী (৩০)।

No description available.

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা বেশ কিছুদিন যাবত ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো। 

ইত্তেফাক/এএইচপি