যেসব শর্তে চলবে গণপরিবহন

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩:২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান লকডাউন শিথিল করা হবে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদে চলতে পারে সীমিত আকারে গণপরিবহন

এসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ঈদের সময় অর্থাৎ এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। 

সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ইত্তেফাক/কেকে