কবি আবু বকর সিদ্দিক গুরুতর অসুস্থ

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৫:৫৩

কবি আবু বকর সিদ্দিক গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে খুলনার নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি আছেন। তিনি দীর্ঘদিন ধরে খুলনায় তার বোনের বাসায় বসবাস করছিলেন।

আবু বকর সিদ্দিক ১৯৩৪ সালের ১৯ আগস্ট তার মামারবাড়ি বাগেরহাট সদরের গোটাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ২০টি অধিক কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ।

 

তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। 

কবি আবু বকর সিদ্দিক ১৯৫৮ সালে বরিশালের চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পর্যায়ক্রমে খুলনার বিএল কলেজ, বাগেরহাটের ফকিরহাট কলেজ, কুষ্টিয়া কলেজ, কুষ্টিয়া মহিলা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুইন্স বিশ্ববিদ্যালয় ও সর্বশেষ ঢাকার নটরডেম কলেজে শিক্ষকতা করেন।   

ইত্তেফাক/এমএএম