জন্মদিনে ছেলের জন্য দোয়া চাইলেন মুশফিক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৮

বাবা হিসেবে এক বছর পার করলেন মুশফিকুর রহিম। গত বছর ৫ ফেব্রুয়ারিই স্ত্রী জান্নাতুল কিফায়াতের কোলজুড়ে আসে পুত্র সন্তান। যার নাম রেখেছেন মো. শাহরুজ রহিম মায়ান।

সেই মায়ানের বয়সটা আজ এক বছর পূর্ণ হলো। ছেলের জন্মদিনে মুশফিক সবার কাছে দোয়া চেয়েছেন। ছেলেকে কোলে নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুন: যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

যার ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলের বয়ষ আজ এক বছর পূর্ণ হল। সবার কাছে দোয়া চাইছি যেন আমার মায়ান একজন ভালো মানুষ ও নিবেদিত মুসলমান হতে পারে।

ইত্তেফাক/কেআই