নিউইয়র্কে ‘ব্লাক ডায়মন্ড লাইভ’ কনসার্ট

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০১:২৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবি নাজনীনের লাইভ কনসার্ট। আগামী ১৭ জুলাই (শনিবার) নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়টে তার গানের আসরে থাকছে উর্দু, হিন্দী গজলসহ হারানো দিনের বাংলা গান।

‘ব্লাক ডায়মন্ড লাইভ’ নামে বিশেষ এই একক কনসার্টের আয়োজন করেছে আমেরিকার স্বনাম খ্যাত ইভেন্ট অর্গানাইজার শো টাইম মিউজিক।

এর আগে একই প্রতিষ্ঠান নিউইয়র্কে আয়োজন করে ‘বেবি নাজনীন গজল ইভনিং’। আমেরিকায় বাংলাদেশি কোন সংগীত তারকার সেটিই ছিল প্রথম কোন গজলসন্ধ্যা। তার ওই গজলসন্ধ্যা সেসময় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সংগীতপ্রিয় শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

করোনাভাইরাসে আক্রান্ত বেবী নাজনীন | Dhaka Tribune Bangla

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়েই বেবি নাজনীনের এই অনুষ্ঠান সাজানো হচ্ছে। এবার গানের আসরে গজলসহ থাকবে হারানো দিনের বাংলা গান। তাছাড়া দর্শক অনুরোধের গানতো তিনি গেয়েই থাকেন। অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেবী নাজনীন এমন সংগীত শিল্পী যার কণ্ঠে যে কোন ধারার গানই প্রত্যাশা করতে পারেন সংগীত প্রিয় মানুষ। অনুষ্ঠানটি যেন সফলভাবে সম্পন্ন হয়; এর জন্য সকলের দোওয়া কামনা করছেন বেবি নাজনীন।

ইত্তেফাক/বিএএফ