কামরাঙীরচরে ব্যাটারি চার্জারে আগুন 

বাবা-মার পর না ফেরার দেশে ছোট মেয়ে

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১০:০৫

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় আয়েশা (৫) নামের ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে।

এর আগে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আয়েশার বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩২) শনিবার সকালে মারা যান।

কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ পাঁচ

গত শুক্রবার ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানকার আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় নিহতদের বড় মেয়ে মাইশা (৯) ৪২ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

ইত্তেফাক/জেডএইচডি