মহাসড়কে ৫০ কিলোমিটারের বেশি যানজট, আটকে আছে কয়েক হাজার যানবাহন

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৫:১০

বাইরের জেলা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের অন্যতম মাধ্যম হলো ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক। এছাড়া এ দুই সড়ক দিয়ে প্রতিনিয়ত নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার মালবাহি গাড়িও চলাচল করে। কিন্তু ব্যস্ততম এই দুই সড়কে প্রায় ৫০ কিলোমিটার ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আটকে আছে হাজার হাজার যানবাহন। 

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজ মেরামত করার জন্য বন্ধ করে রেখেছে সড়ক বিভাগ। বিকল্প রাস্তা হিসেবে লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এ জন্য সোনারগাঁও-নবীগঞ্জ রুটে যানজটের চাপ অনেক। যানজট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশের কর্মকতাদের।

এদিকে আজ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে সারাদেশে চলাচল করবে গণপরিবহনসহ দূরপাল্লার বাস। এতে মহাসড়কে আরও দীর্ঘ যানজট পড়তে পারে। 

No description available.এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাঙ্গলবন্দ ব্রিজ মেরামতের কাজ চলায় ব্যপক যানযটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার যানবাহন চলে, কিছুক্ষণ পর আবারো যানজট লেগে যায়। আমরা যতটা সম্ভব যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাইলের পর মাইল তীব্র যানজটগত ৮ জুলাই নারায়ণগঞ্জ সড়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিলো, লাঙ্গলবন্দ ব্রিজের ঢাকামুখী লেনটিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রিজের পাতটি তুলে ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই সোমাবর সকাল ৮টা থেকে বুধবার দুপুর ১২ পর্যন্ত ব্রীজের উভয় লেন বন্ধ থাকবে। ওই সময়ে মহাসড়কে চলাচলকারী হালকা যানসমূহ লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এছাড়া ভাড়ী গাড়ীগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা/সিলেট মহাসড়ক-কাচপুর রুটে যাতায়াত করবে। 

ইত্তেফাক/এসজেড