‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে মানুষের জীবন ও জীবিকা দুইটাই সচল’

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৭:০৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিশ্বের বড় বড় দেশ গুলো করোনা মোকাবিলা করতে হিমসিম খেলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিকভাবে করোনা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা দুইটাই চলমান।

মঙ্গলবার (১৩ জুলাই) ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

করোনার সময় ছাত্রলীগের মানবিক কার্যক্রম প্রশংসনীয়: বাহাউদ্দিন নাছিম 

আব্দুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সঠিকভাবে করোনা মোকাবেলা করছে। বিশ্বের উন্নত দেশ গুলো করোনা মোকাবিলায় হিমসিম খেলেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবস্থা ভালো আছে। মানুষের জীবন ও জীবিকা দুইটাই ভাবে চলমান আছে। আওয়ামী লীগের মাটি ও মানুষের দল বলেই দেশের মানুষের জীবন রক্ষা করার পাশাপাশি জীবিকাও রক্ষা করছে।

 

করোনার সময় ছাত্রলীগের মানবিক কার্যক্রম প্রশংসনীয়: বাহাউদ্দিন নাছিম 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস,  অ্যাডভোকেট আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপুসহ অনেকেই। 

ইত্তেফাক/এমএএম