বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে রাজধানীর চিত্র

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১২:৫৩

করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত ১ জুলাই সারাদেশে শুরু হয় কঠোর বিধিনিষেধ। ঈদ সামনে রেখে সেই বিধিনিষেধ আপাতত তুলে নেওয়া হয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে রাজধানীতে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ছুটছে মানুষ। 

গতকাল ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের কঠোর বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে।

ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। 

No description available.

গাদাগাদি করে লঞ্চে উঠছে যাত্রীরা। 

No description available.

সদরঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। 

No description available.

রাজধানীর সড়কে যাত্রী ও যানবাহনের চাপ। 

ইত্তেফাক/ এএএম