টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে আগুন

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬:৫৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইসিইউতে থাকা রোগীদের কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে দীর্ঘদিন আগে বিদ্যুতের ওয়ারিং করা হয়েছিল। পরবর্তীতে বিদ্যুতের আর কোনো সংস্কার কাজ করা হয়নি। এর মধ্যেই হাসপাতালে আইসিইউ ওয়ার্ড চালু করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড