মাথায় গুলি করে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭:৩২

রাঙ্গামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানিয়েছেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটায়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে। তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে। ‘তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি’ জানিয়েছেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড