গুলিস্তানে ট্রাকচাপায় ২ হোটেল কর্মচারীর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১:২৪

রাজধানীর পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন- জাকির (৩০) ও শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসজেড