বাংলাদেশের দেয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
ইনিংসের ২য় ওভারে বল করতে এসে নিজের ৪র্থ বলেই উইকেট তুলে নেন সাইফ। অভিষিক্ত মারুমানিকে বোল্ড করেন তিনি। জাতীয় দলের জার্সিতে নিজের ১ম ওয়ানডেতেই ‘গোল্ডেন ডাক’ পেলেন মারুমানি।
#1stODI | WICKET! Tadiwanashe Marumani (0) b Mohammad Saifuddin
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 16, 2021
???????? now 4-1 after 1.4 overs#ZIMvBAN | #IspahaniODISeries | #ICCSuperLeague | #VisitZimbabwe | #BowlOutCovid19
এর আগে হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান তোলার আগেই আউট হয়ে যান দলীয় অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে ক্যারিয়ারের ১৯তম বারের মতো ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানও তামিম।
ব্যাট হাতে আরো একবার ব্যর্থ সাকিব আল হাসান। দলীয় ৩২ রানে আউট হয়ে যান তিনি। তার সংগ্রহ ১৯ রান।
সমান ১৯ রান করে আউট হয়ে যান মিঠুন আলীও। মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন মোসাদ্দেক সৈকত। দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফররতরা।
সেখান থেকে হাল ধরেন লিটন দাস। সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনে মিলে গড়েন ৯৩ রানের জুটি। ৩৩ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
একপ্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি তিনিও। ১০২ রান করে সাজঘরের পথ ধরেন।
A century from Liton Das and crucial knocks from the lower middle-order propel Bangladesh to 276/9 ????
— ICC (@ICC) July 16, 2021
Can Zimbabwe chase the total down? ????
???? Watch #ZIMvBAN LIVE and FREE on https://t.co/CPDKNxoJ9v in select regions! pic.twitter.com/i0MYLlFyQv
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি মিরাজ। দুই তরুণের ৫৮ রানের জুটিতে টাইগারদের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়। তবে পরপর ২ বলে আউট হয়ে যান দু’জনই। ২৪ বলে ২৬ রান করেন মিরাজ। আর ৩৫ বলে ৪৫ রান করে আউট হন আফিফ।
পরের বলেই আউট হয়ে যান তাসকিনও। তবে রানআউট হওয়ায় হ্যাটট্রিক হলো না জিম্বাবুইয়ান পেসার জংউইর। শেষ ওভারে সাইফুদ্দিনের ব্যাটে চড়ে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ইত্তেফাক/এএএন
