মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম (৫৩) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন রসুল (২৫) নামের অপর এক শ্রমিক। নিহত আসাদুল মাগুরা সদর উপজেরার রামচন্দ্রপুর গ্রামের আমিনউদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর নামকস্থানে ১০জন শ্রমিক নিয়ে একটি নছিমন মাগুরা থেকে কামারখালী যাচ্ছিল। পথে সড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর নামকস্থানে নছিমন থেকে দুইজন শ্রমিক পড়ে গিয়ে আহত হন। তাদের মাগুরা সদর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। আহত রসুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ‘জাতীয় সংসদের মতো সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
