সাল দুবুসিতে ‘রেহানা মরিয়ম নূর’ টিম

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০০:১১

পৃথিবীর স্বনামধন্য সংবাদমাধ্যমগুলোতে উঠে আসা এসব প্রশংসা আর অভিনন্দন কি জয়েরই আভাস? আজ ভূমধ্যসাগরের তীরে কি রচিত হবে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির ইতিহাস?

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) শুরু হয়েছে। এসময় সাল দুবুসিতে নির্ধারিত আসনে বসেন ‘রেহানা মরিয়ম নূর’ টিম।

দর্শক সারিতে আছেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

৭৪তম কানের আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি।