‘করোনা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে’ 

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:২৮

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন ও জীবিকায় বিরাট প্রভাব পড়েছে। তাই করোনা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

শনিবার (১৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

আনিসুল হক বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আমাদের জন্য টিকার ব্যবস্থা করেছেন।  আল্লাহ যেন করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি দেন সেজন্য তিনি ইমামদের দোয়া করার জন্য অনুরোধ জানান। 

No description available.

মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মুহিউসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হাবিব, উপজেলা ইমাম পরিষদের সভাপতি কাজী মাঈনুদ্দিন, খড়মপুর দাখিল মাদ্রাসার সুপার কাজী কেফায়েতুল্লাহ মাহমুদি প্রমুখ। 

 

ইত্তেফাক/ইউবি